Back to Library
Satirical

খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না Khali Kolsi Baje Beshi

Nokul Kumar Biswas

Khali Kolsi Baje Beshi lyrics by Nokul Kumar Biswas (2001). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না।

দেখ কতো বিজ্ঞাপনে
বাহারি সব নাচে-গানে
বলছে সেরা গুণে-মানে
এই পণ্যের নাই তুলনা
গুঁড়ো দুধে ক্ষুদে জগ
ওয়ান নিলে পাবে থ্রি
বাকি তিনটাই ফ্রি
নিজের ঢাক নিজে পেটালেও আসল ছাড়া চলে না
আবার যার দোকানে খাঁটি জিনিস
দরজা খোলার সাথেই ফিনিশ্‌
বিক্রি করতে পদ্মার ইলিশ
বিজ্ঞাপন তো লাগে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।

দেখ কতো মৌসুমী নেতা
লক্ষ্য যাদের ভোটে জেতা
গলাবাজি যেথা-সেথা
প্রতিশ্রুতি দেয় ম্যালা
বলে রাস্তাটা পাকা করে দেবো
চাল-গম-ধান দেবো
ভোটের পরে এই নেতাদের খুঁইজা তুমি পাইবা না
আবার শোনো ভালো নেতার গল্প
কাজ বেশি তাঁর কথা অল্প
এমন নেতার নাই বিকল্প
জনগনে ভোলে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।

দেখ কতো পার্কের গাছের তলায়
ভালোবাসার ঝড় বয়ে যায়
মুখ ব্যথা হয়ে হাজার কথায়
তবু কথা ফুরায় না
বলে ভালোবাসি ভালোবাসি
হয় যদি হোক ফাঁসি
মাথা রেখে ওই বুকে
ডরাবো না মৃত্যুকে
আবার টায়ার ফাটার শব্দ শুনে পালায় নিজের জান নিয়া
দেখ চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি
বুকে ভালোবাসার খনি
মুখে কথা ছিল না।।

Read in Banglish
Khali kolsi baje beshi, vora kolsi baje na Rup nai tar sajon beshi, ruper maiya saje na. Dekh koto bignapone Bahari sob nache-gane Bolche sera gune-mane Ei ponyer nai tulona Guro dudhe khude jog One nile pabe three Baki tintai free Nijer dhak nije petaleo asol chara chole na Abar jar dokane khati jinis Dorja kholar sathei finish Bikri korte Podmar ilish Bignapon to lage na. Khali kolsi baje beshi, vora kolsi baje na. Dekh koto mousumi neta Lokkho jader vote-e jeta Golabaji jetha-setha Protishruti dey mela Bole rastata paka kore debo Chal-gom-dhan debo Voter pore ei netader khuija tumi paiba na Abar shono bhalo netar golpo Kaj beshi tar kotha olpo Emon netar nai bikkolpo Jonogone bhole na. Khali kolsi baje beshi, vora kolsi baje na. Dekh koto parker gacher tolay Bhalobasar jhor boye jay Mukh betha hoye hajar kothay Tobu kotha furay na Bole bhalobasi bhalobasi Hoy jodi hok fansi Matha rekhe oi buke Dorabo na mrittyuke Abar tayer phatar shobdo shune palay nijer jan niya Dekh Chondidas ar Rojokini Tara premer shiromoni Buke bhalobasar khoni Mukhe kotha chhilo na.

Related songs

More songs you may enjoy.

Satirical

Mathay Tikli Golay Mala

মাথায় টিকলি গলায় মালা

Nokul Kumar Biswas

"মাথায় টিকলি গলায় মালা মাজায় বিছা হাতে বালা আমি বুঝি না ক্যান যায় না তবু গয়না পরার আশা"

Satirical

Legend

লেজেন্ড

Shafin Ahmed, Taufiq and Fuad

"ও মাই গড তোমার নেই বুঝি প্রিজমা সেলফি নেই ওয়েস্টইন চেক–ইনস বেবি"

Satirical

Diner Bela Hari Hari Ratre Kore Goru Churi

দিনের বেলা হরি হরি রাত্রে করে গরু চুরি

Nokul Kumar Biswas

"দিনের বেলা হরি হরি রাত্রে করে গরু চুরি ঝোলার মধ্যে নড়ে-চড়ে কতো রকম গরম ঠাণ্ডা সেই সাধুরে মারো ডাণ্ডা।"

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Energetic

Samne Piche Daine Bame

সামনে পিছে ডাইনে বামে

Aparesh Lahiri

"সামনে পিছে ডাইনে বামে চলতি বাসে কিংবা ট্রামে"

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Discussion

Public comments for Khali Kolsi Baje Beshi are available on the discussion page.

View discussion