দেখো খামোখা কত ঝগড়া হলো
শুধু অযথা, দিন খরচা হলো।
এ শহরের কোলাহলের
গান বানাতে তুমি পারো,
রাগ ভাঙানো কোন রাতে
মনে কোরো।
সেই ডিসেম্বরে, শীতের রাতে
একসাথে গোপনে,
প্রতি শুক্রবার পাড়ায় দেখা
শুধু দুজনে,
ভালো লাগে না, বিকেল বেলা
হাঁটতে একাকী,
আলো জ্বালে না, সন্ধ্যে বেলা
কোনো জোনাকি।
এই ভিতু মনে সংশয়
শীত, গ্রীষ্ম, বর্ষায়,
ক্যাফেতে হাতে হাত
সেই বৃষ্টি ধোয়া রাত,
হতো গল্প সব অজানা
রোজ নতুন বাহানা।
আমার সাপ্তাহিক জামা
করতে না প্রতিবাদ।
শেষ বাসের টিকিটে
শেষ সিগারেটে,
হারাতাম অন্য ঠিকানায়।
সেই নিয়ন মিছিলে
আলো ছায়া খুঁজে নিয়ে,
দুটি প্রাণী একা অজানায়।
তবু কেন খামোখা
এত ঝগড়া হলো,
শুধু অযথা, দিন খরচা হলো।
এ শহরের কোলাহলের
গান বানাতে তুমি পারো,
রাগ ভাঙানো কোন রাতে
মনে কোরো।
সেই ডিসেম্বরে, শীতের রাতে
একসাথে গোপনে,
প্রতি শুক্রবার পাড়ায় দেখা
শুধু দুজনে,
ভালো লাগে না, বিকেল বেলা
হাঁটতে একাকী,
আলো জ্বালে না, সন্ধ্যে বেলা
কোনো জোনাকি।
Discussion
Public comments for Khamokha are available on the discussion page.
View discussion