Back to Library
Melancholic

থাকবো বহুদূরে Thakbo Bohudure

Rishi Panda

Thakbo Bohudure lyrics by Rishi Panda (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

কণ্ঠশিল্পী
ঋষি পান্ডা
ধরণ
আধুনিক
Lyrics

আমি ঝড়ের মতো অবুঝ
আর ঘরের মতো কুঁড়ে
বাসবো তোমায় ভালো… কিন্তু থাকবো বহুদূরে
শীতকাতুরে গান বানাবো মনখারাপের সুরে
বাসবো ভালো… কিন্তু আমি থাকবো বহুদূরে

সকাল যেন রোদের রুমাল… দুঃখ দিয়ে বোনা
বলছি শোনো… আর কখনও… তোমাকে ডাকবো না
সকাল সেতো রোদের রুমাল… দুঃখ দিয়ে বোনা
আর কখনও… আর কখনও… তোমাকে ডাকবো না

(আমি) অল্প কথার গল্পগুলো দিচ্ছি ভেঙেচুরে
বাসবো তোমায় দারুণ ভালো… থাকবো বহুদূরে

কাঁটার সেতু পেরিয়ে যাবো চিঠির মতো উড়ে
বাসবো ভালো… কিন্তু আমি… থাকবো বহুদূরে

আমার অনেক খamতি ছিল, তোমার অনেক ভুল
দমকা হাওয়ায় নাস্তানাবুদ সস্তার মাস্তুল
ভিজে ঘাসের মাদুর পেতে নিজের কাছাকাছি
আমরা সবাই একলা থাকার নেশায় ডুবে আছি

তুমি জলের মতো সোজা আর ভোরের মতো আলো
থাকবো বহুদূরে… কিন্তু… বাসবো তোমায় ভালো

চোখের তারায় ঘুমের পাড়ায় আকাশপ্রদীপ জ্বালো
থাকবো দূরে… কিন্তু তোমায়… বাসবো ভীষণ ভালো

আমি ঝড়ের মতো অবুঝ
আর ঘরের মতো কুঁড়ে
বাসবো ভীষণ ভালো… তবু… থাকবো বহুদূরে
বাসবো ভালো… কিন্তু আমি থাকবো বহুদূরে
বাসবো ভালো… কিন্তু আমি… থাকবো বহুদূরে

Read in Banglish
Ami jhorer moto obujh Ar ghorer moto kure Basbo tomay bhalo… kintu thakbo bohudure Shitkature gaan banabo monkharaper sure Basbo bhalo… kintu ami thakbo bohudure Sokal jeno roder rumal… dukkho diye bona Bolchi shono… ar kokhono… tomake dakbo na Sokal seto roder rumal… dukkho diye bona Ar kokhono… ar kokhono… tomake dakbo na (Ami) olpo kothar golpogulo dicchi bhengechure Basbo tomay darun bhalo… thakbo bohudure Kantar setu periye jabo chithir moto ure Basbo bhalo… kintu ami… thakbo bohudure Amar onek khamti chilo, tomar onek bhul Domka haway nastanabud sostar mastul Bhije ghaser madur pete nijer kachakachi Amra shobai ekla thakar neshay dube achi Tumi joler moto soja ar bhorer moto alo Thakbo bohudure… kintu… basbo tomay bhalo Chokher taray ghumer paray akashprodip jalo Thakbo dure… kintu tomay… basbo bhishon bhalo Ami jhorer moto obujh Ar ghorer moto kure Basbo bhishon bhalo… tobu… thakbo bohudure Basbo bhalo… kintu ami thakbo bohudure Basbo bhalo… kintu ami… thakbo bohudure

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Khamokha

খামোখা

Rishi Panda

"দেখো খামোখা কত ঝগড়া হলো শুধু অযথা, দিন খরচা হলো। এ শহরের কোলাহলের গান বানাতে তুমি পারো,"

Resilient

Batighor

বাতিঘর

Rishi Panda

"আর কত দিন কতদূর যেতে হবে পথ যাওয়ার শেষ হবে কবে বলো, এই রাত একাকার অন্ধকার ছায়াপথে আমি একা বড় একা খোঁজ হলো।"

Melancholic

Niralay

নিরালায়

Let's Sight

"একা বসে নিরালায় ভাবি তোমার কথা আজ আমি বড় একা সে কি বোঝ না"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Thakbo Bohudure are available on the discussion page.

View discussion