হাঁড়ি বাঁধো মন
খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন
ও গাছে জোয়ার আসিলে
ও গাছ কাটো কুশলে
কোনোর দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
কত গ্যাছো গ্যাছে মরা
নীচে পড়ে হয় মরণ হয় মরণ
প্রথমে গাছ কাটিতে জানি
ও ভাই লাউ তারে চিনি
সুজন গাছে বাঁধালে হাঁড়ি
মিলবে আসল চিনি
রসিক বুঝে রসের মর্ম
অরসিক বুঝে না তার আস্বাদন
ভবা পাগলা
Discussion
Public comments for Khejur Gache Hari Badho Mon are available on the discussion page.
View discussion