খেলছে মানুষ নীরে ক্ষীরে
আপন আপন ঘর
বোঝ মন আমার
কেন হেতড়ে বেড়াও কোলের ঘোরে।
শূন্যদেশে মেঘের উদয়
নীরদ বিন্দু বরিষণ তায়
তাতে ফলছে ফল
রঙ-বেরঙ হাল
আজব কুদরতি কল ভাবের ঘরে।
নীর-নদী গভীরে ডোবা কঠিন হয়
ডুবলে কত আজব দেখা যায়
ও সে নীর-ভাণ্ড
পোরা ব্রহ্মাণ্ড
কাণ্ড বলতে আমার নয়ন ঝুরে।
ইন্দ্ৰ ডঙ্কা নাহি সে রাজ্যে
সহজ ধারা ফেরে সহজে
সিরাজ সাঁইর চরণ
মিথ্যা নয় লালন
একবার ডুব দিয়ে দেখ স্বরূপ-দ্বারে।।
Discussion
Public comments for Khelche Manush Nire Khire are available on the discussion page.
View discussion