কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু চায় কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
প্রতিদিনই ওঠে নতুন সূর্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য আসে না সকাল
জীবন আঁধারে মোর,
জীবন আঁধারে মোর
পৃথিবী আমারে দিল যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই আমি তোর কেহ নই
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
Discussion
Public comments for Ki Ashay Bandhi Khelaghar are available on the discussion page.
View discussion