নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লিখা কাজলে কাজলে
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায়
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণ নিলে
কতকি রয়েছে লেখা কাজলে কাজলে
Discussion
Public comments for Nayan Shoroshi Keno Bhoreche Jole are available on the discussion page.
View discussion