কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরূপে ধিকিধিকি
রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
দাঁড়াইয়াছে কদম্ব তলায়।
কাজল বরণ কালা গলে শোভে বনমালা
মোহন বাঁশি আছে কার কপালে।
মেঘেতে বিজুলির ন্যায় রূপকে কেমন দেখা যায়
রূপের ছটায় যুবতীর মন ভুলে।
ভাইবে রাধারমণ বলে স্থান দিওনা কৰ্ণমূলে
সবে মিলে করুক কানাকানি।
Discussion
Public comments for Ki Herilam Pransokhi Shyamrupe Dhikidhiki are available on the discussion page.
View discussion