Back to Library
Nostalgic

পরিচয় Porichoy

Rupak Tiary

Porichoy lyrics by Rupak Tiary (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

স্বপ্নের করিডোরে, মুছে যাওয়া এক ভোরে
জমে থাকা কথারা, কিছু বলতে চায়
বলে আসা হয়নি, ঠিকানা ও রাখিনি
পিছু ফিরে ডাকে না সে আমায়।

জানি না কোথায়, কবে, কীভাবে
দুজনের হলো পরিচয়।

জীবনের ক্যানভাসে, কত ছবি আঁকা হয়
বদ্ধ ছবির আড়ালে, কত রঙ মিশে যায়
সময়ের পায়ে পায়ে, সেই ছবি চিরে যায়
টুকরো ছবির গোপনে, কিছু রঙ থেকে যায়।

ঘুম ফিরে যায়, বোবা রাত ছুটি চায়
কেন তাকে ছাড়া লাগে অসহায়
বৃষ্টি ঝরে যায়, পাহাড়ের সীমানায়
জানি না এখনো কি সে খোঁজে আমায়।

কেন তাকে এখনো, ভুলে যেতে পারিনি
কেন মন তার কাছেই ফিরে যেতে চায়
তাকে বলে আসা হয়নি, ঠিকানা ও রাখিনি
পিছু ফিরে ডাকে না সে আমায়।

জানি না কোথায়, কবে, কীভাবে
দুজনের হলো পরিচয়।

জীবনের ক্যানভাসে, কত ছবি আঁকা হয়
বদ্ধ ছবির আড়ালে, কত রঙ মিশে যায়
সময়ের পায়ে পায়ে, সেই ছবি চিরে যায়
টুকরো ছবির গোপনে, কিছু রঙ থেকে যায়।

থেকে যায়, কিছু রঙ থেকে যায়
থেকে যায়, কিছু রঙ থেকে যায়
মুছে যায়, কিছু স্মৃতি মুছে যায়
থেকে যায়, কিছু রঙ থেকে যায়।

Read in Banglish
Sopner corridore, muche jawa ek bhore Jome thaka kothara, kichu bolte chay Bole asha hoyni, thikana o rakhini Pichu phire dake na se amay. Jani na kothay, kobe, kibhabe Dujoner holo porichoy. Jiboner canvase, koto chobi aka hoy Boddho chobir arale, koto rong mishe jay Somoyer paye paye, sei chobi chire jay Tukro chobir gopone, kichu rong theke jay. Ghum phire jay, boba rat chuti chay Keno take chara lage osohay Brishti jhore jay, paharer simanay Jani na ekhono ki se khoje amay. Keno take ekhono, bhule jete parini Keno mon tar kachei phire jete chay Take bole asha hoyni, thikana o rakhini Pichu phire dake na se amay. Jani na kothay, kobe, kibhabe Dujoner holo porichoy. Jiboner canvase, koto chobi aka hoy Boddho chobir arale, koto rong mishe jay Somoyer paye paye, sei chobi chire jay Tukro chobir gopone, kichu rong theke jay. Theke jay, kichu rong theke jay Theke jay, kichu rong theke jay Muche jay, kichu smriti muche jay Theke jay, kichu rong theke jay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Kichu Bhalobasha

কিছু ভালোবাসা

Rupak Tiary

"তুমি কাজল কাজল সন্ধ্যে আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে।"

Melancholic

Ami Thik Naki Bhul

আমি ঠিক নাকি ভুল

Rupak Tiary

"আমি ঠিক নাকি ভুল বলে দাও বলে দাও বলে দাও আহত মালাফুল খুলে দাও খুলে দাও খুলে দাও"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Melancholic

Jetha Gaan Theme Jay Deep Nebhe Hay

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

Firoza Begum

"যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।।"

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Discussion

Public comments for Porichoy are available on the discussion page.

View discussion