উজান গাঙে ঢেউয়ের দোলে
ভাসাই মনের নাও,
দূর দেশে কোন অচিনপুরে
আমার বঁধুর গাঁও।
জানি অল্পতে গল্পতে
সেই অছিলায়,
কোন পথে আমাকে
যায় নিয়ে যায়।
মুখ ঢাকে আয়নাতে
কোন অবেলায়,
মন চুরি যায়
মন চুরি যায়।
আলতা মাখা লাজুক ছোঁয়া
দুচোখে ঘোর লেগে যায়,
মনের সাথে মন মিশে যাক
দূরের ওই মোহনায়।
একসাথে হল পথচলা শুরু
রূপকথার কাহিনী,
ভালোবাসি তাকে কতখানি
আগে তো বুঝিনি।
আমার পাশে, থাকে যেন সে
এমনি করে সারাজীবন,
যত্নে তাকে, বুকের মাঝে
রাখব দুটি চোখে সারাক্ষণ।
জানি অল্পতে গল্পতে
সেই অছিলায়,
কোন পথে আমাকে
যায় নিয়ে যায়।
মুখ ঢাকে আয়নাতে
কোন অবেলায়,
মন চুরি যায়
মন চুরি যায়।
আলতা মাখা লাজুক ছোঁয়া
দুচোখে ঘোর লেগে যায়,
মনের সাথে মন মিশে যাক
দূরের ওই মোহনায়।
Discussion
Public comments for Alta Makha are available on the discussion page.
View discussion