Back to Library
Melancholic

ক্লান্ত সন্ধে Klanto Sondhe

Ashok Singh

Klanto Sondhe lyrics by Ashok Singh (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2023

কণ্ঠশিল্পী
অশোক সিং
ধরণ
আধুনিক
Lyrics

ক্লান্ত সন্ধে ভিড়ে
পাখিরাও গেছে ফিরে
ফেলে গেছে কার্নিশে।
রোদ ছায়া আশকারা
সে বেহিসাব।
তোমার ফেরার পথ
আমার একলা ঘর
বাতিল চিঠির সাথে
জুড়েছে সুখ প্রলাপ…

তুমি যে ফেরো নি জানি
আমারও হয় নি ফেরা
তবুও সন্ধে হলে
এখনও স্মৃতিতে ঘেরা
চেনা গলি ঘরকুনো –
বেদনায় বেদুইন
আলগোছে ছুঁয়ে থাকে
অপেক্ষা অন্তহীন।

আমার এ গল্পে তুমি
বেপাড়া ভোর আজান
তোমার গল্পে আমি
অচেনা নীল উজান।
আমার এ গল্পে তুমি
বেপাড়া ভোর আজান
তোমার গল্পে আমি
অচেনা নীল উজান।

দিচ্ছে ইচ্ছে ডাকে
ছেঁড়া ঘুঁড়ি চারপাকে
আকাশের আস্তিনে
স্বপ্নের বাগদান।
তুমি যে ভোলো নি জানি
আমারও হয় নি ভোলা
তবুও সন্ধে হলে
স্মৃতিরা আশমহলা
চেনা গলি ঘরকুনো
বেদনায় বেদুইন
আলগোছে ছুঁয়ে থাকে
অপেক্ষা অন্তহীন
অন্তহীন।

Read in Banglish
Klanto sondhe bhire pakhirao geche phire phele geche karnishe. Rod chaya aashkara se behisab. Tomar pherar poth amar ekla ghor batil chithir sathe jureche sukh prolap… Tumi je phero ni jani amaro hoy ni phera tobuo sondhe hole ekhono smritite ghera chena goli ghorkuno – bedonay bedouin algoche chuye thake opekkha ontohin. Amar e golpe tumi bepara bhor ajan tomar golpe ami ochena nil ujan. Amar e golpe tumi bepara bhor ajan tomar golpe ami ochena nil ujan. Dicche icche dake chera ghuri charpake akasher astine swopner bagdan. Tumi je bholo ni jani amaro hoy ni bhola tobuo sondhe hole smritira aashmohola chena goli ghorkuno bedonay bedouin algoche chuye thake opekkha ontohin ontohin.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Melancholic

Jetha Gaan Theme Jay Deep Nebhe Hay

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

Firoza Begum

"যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।।"

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Melancholic

Shiyorer Dip Jodi Sheshe Nibhe Jay

শিয়রের দীপ যদি শেষে নিভে যায়

Alpana Banerjee

"শিয়রের দীপ যদি শেষে নিভে যায় বরণের মালা যদি হতে চায় ম্লান। তবু জেগে রবো শেষের প্রহরে। তোমায় শোনাতে গান।"

Melancholic

Shudhu Duti Phonta Ankhi Jole

শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী

Kumar Prodyot Narayan

"শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী মুকুতার মত ঝলে।।"

Discussion

Public comments for Klanto Sondhe are available on the discussion page.

View discussion