কবে অবশ এ হৃদয় জাগিবে-
প্রাণে সুমতি-সমীরণ বহিবে।।
ত্যজিয়ে আত্মকলহ মিলেমিশে অহরহ,
প্রাণ শুধু আনন্দে ভাসিবে।।
কবে হবে ধর্মভীত, নীতি পথের অধীন,
প্রাণ-শশী উপদেশে হইব কলুষ হীন।
পরমেশ-পদে মতি হবে।।
আজি উষা আগমনে আশা জাগিয়াছে মনে বুঝি অন্ধজনে নয়ন পাইবে।।
Discussion
Public comments for Kobe Obosh E Hridoy Jagibe are available on the discussion page.
View discussion