কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারি রসাল নন্দনে;
কবে তাপিত এ চিত করিব শীতল
তোমারি করুণা চন্দনে।।
কবে তোমাতে হয়ে যাব আমার আমিহারা
তোমারি নাম নিতে নয়নে বহে ধারা,
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
বিপুল পুলক-স্পন্দনে।।
কবে ভবের সুখ-দুখ চরণে দলিয়া
যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া,
চরণ টলিবে না, হৃদয় গলিবে না
কাহারো আকুল ক্রন্দনে।।
Discussion
Public comments for Kobe Trishito E Moru Chhariya Jaibo are available on the discussion page.
View discussion