কৈ কৈ সে রূপ রসময় Koi Koi Se Roop Rosomoy

কৈ কৈ সে রূপ রসময়,
স্বরূপ যে রূপ দর্শনে মহানন্দ হয়।

রসের স্বরূপ নিত্যানন্দ রূপ
অদ্বৈত হুঙ্কারে চৈতন্যের উদয়।

আনন্দ চিন্ময় রসের পাথার,
যে রূপ বিহারে প্ৰেমসিন্ধু পার।

ভব-পারাপারে গুরু কর্ণধার,
শ্ৰীরূপ নগরে সদানন্দময়।

পঞ্চতত্ত্বময় রূপ সারাসার,
মনপ্ৰাণ রে সচিদানন্দ কার।

শ্ৰীরদাপের তরণী ঘাটে বান্ধা যার,
সে রসে ভাসাইয়ে আনন্দে হাসয়।

অগম্য অকুল রূপের দেশাচার,
রীত বিপরীত যাদের বাজার।

শ্ৰী রাধারমণের জন্যম অসার,
হইল না শ্ৰী রূপের চরণ অশ্রায়।

বাংলিশ/Banglish

Koi koi se roop rosomoy, swaroop je roop dorshone mohanondo hoy. Roser swaroop nityanondo roop adwaito hunkare choitonyer udoy. Anondo chinmoy roser pathar, je roop bihare premshindhu par. Bhobo-parapare guru kornodhar, sriroop nogore sodanondomoy. Ponchotattomoy roop sarasar, mon-pran re sochidanondo kar. Sridaper toroni ghate bandha jar, se rose bhashaiye anonde hashoy. Ogomyo okul rooper deshachar, reet biporit jader bajar. Sri Radharamoner jonyom osar, hoilo na sri rooper choron ashroy.

Discussion

Public comments for Koi Koi Se Roop Rosomoy are available on the discussion page.

View discussion