কলি বলে কেন কলিকালকে দোষা হয়।
জ্ঞান-বিজ্ঞানের দ্বারা মনুষ্যত্ব উপজয়।।
সেকালে আদমগণ,
জানতো না কোথায় কোন জন,
তাইতে তো এতো অমিলন,
ধর্ম, শাস্ত্ৰ, সমাজে হয়।।
কোন দেশে কাহার বাস,
কোথা ধর্ম কোথায় প্রকাশ,
এ কালে জেনে এসব,
মনুষ্যজাতি জ্ঞানবুদ্ধি পায়।।
বেদ বাইবেল কোরান ত্রিপিটক,
দুদ্দু বলে জানে তো এসব,
একালের সকল জনায়।।
Discussion
Public comments for Koli Bole Keno Kolikalke Dosha Hoy are available on the discussion page.
View discussion