সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া,
মতামত আমার মিলে না ॥
কেহ বলে আছে স্রষ্টা কেহ বলে নাই,
থাকলে আছে অচল হইয়া চলনশক্তি নাই ৷
(মোরা) নিজের ইচ্ছায় ঘুরিয়া বেড়াই, করি যে কত কল্পনা ॥
কেহ আছে দ্বৈতবাদী করিয়া পোষণ
কেহ যে অদ্বৈতবাদী সকলি বর্জন,
কেহ আছে ত্রিতবাদী মতবিরোধী কয়জনা ॥
যে যাহা বলিতেছে সবেই বলে ঠিক
কারে কি বলতে পারি আস্তিক নাস্তিক ।
কোনটা সঠিক কোনটা বেঠিক আমি কিছুই বুঝি না ॥
এ বিশ্বের সবাই যদি থাকিত একমত
তবে বোধহয় হইত না আর প্রলয় কিয়ামত
সবি যার তার মতে, চলে যার তার পথে
গোলক ধাঁ-ধাঁ মিটে না ॥
বাউলকবি রশিদ বলে বিবিধ বিষয়
কোন শক্তিতে মুক্তি হবে দেখেন মহাশয়
আমি আমার কারে কেবা কয়
চেনা কিম্বা অচেনা ॥
Discussion
Public comments for Sangsara Juriya, Dekhechi Ghuriya are available on the discussion page.
View discussion