Back to Library
Melancholic

কলঙ্ক রটাইলো গো আমার শ্যাম কালা Kolonko Rotailo Go Amar Shyam Kala

Naim Miya

Kolonko Rotailo Go Amar Shyam Kala lyrics by Naim Miya. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
নাঈম মিয়া
Lyrics

কলঙ্ক রটাইলো গো
আমার শ্যাম কালা
কাঁদে বিনোদিনি রাই
বসিয়া নিরালা।।

আয়ানের ঘর হইতে রাধে
পাইয়া কী জ্বালা
আসিলে গো শ্যাম ঘরনে
একেলা একেলা।।

কৃষ্ণ প্রেমে না মজিয়া
ছিলাম আমি ভালা
বিনোদিনী কয় রজনী
কেমনে কাটাই একেলা।।

বিচ্ছেদে পুঁড়িলো অন্তর
হইলো গো কালা
কে দেখিবে কে শুনিবে
আমার কেমন জ্বালা।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
আসিলে প্রাণ নীলা
তাহার সঙ্গে গড়বো আমি
কৃষ্ণ প্রেম লীলা।।

Read in Banglish
Kolonko rotailo go Amar shyam kala Kande binodini rai Boshiya nirala.. Ayaner ghor hoite radhe Paiya ki jwala Ashile go shyam ghorone Ekela ekela.. Krishna preme na mojiya Chilam ami bhala Binodini koy rojoni Kemone katai ekela.. Bicchede purilo ontor Hoilo go kala Ke dekhibe ke shunibe Amar kemon jwala.. Koy bhabiya naim miya Ashile pran neela Tahar shonge gorbo ami Krishna prem leela..

Related songs

More songs you may enjoy.

Romantic

Amar Bondhua Ashle Dhare

আমার বন্ধুয়া আসলে ধারে

Naim Miya

"আমার বন্ধুয়া আসলে ধারে ছাড়িয়া কী দিতাম গো সই আমি তাহারে।।"

Devotional

Sokhi O Bokuler Tole Re

সখি ও বকুলের তলে রে

Naim Miya

"সখি ও বকুলের তলে রে বংশী বাজায় কানাই রে রাধে থাকি কেমনে ঘরেতে নাহা পারি থাকিতে"

Humorous

Banu Sonare O Banu Sona Re

বানু সোনারে ও বানু সোনা রে

Naim Miya

"বানু সোনারে ও বানু সোনা রে আমার কথা লও বিশ্বাস করে চক্ষু মেইল্যা দেইখ তোমার ঘরে উন্দুর দৌড়ে।।"

Melancholic

Bandhua Se Chholonar Der

বন্ধুয়া সে ছলনার ডের গো প্রাণ সই

Naim Miya

"বন্ধুয়া সে ছলনার ডের গো প্রাণ সই বন্ধুয়া সে ছলনার ডের তাহার প্রেমের ছলনা হতে পাবে নাকো কেহ ফের।।"

Melancholic

Naim Gahilo Gaan Re Hate Tali Diya

নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া

Naim Miya

"নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া আসবে রে গৃহেতে আমার বন্ধু বিনোদিয়া।। গাহিলো গাহিলো রে গান নাচিয়া নাচিয়া সম্মুখে চাহিলে শুনে আজ নাঈমের বিয়া।।"

Philosophical

Phul Theke Phol Nam Porichoy Pay

ফুল থেকে ফল নাম পরিচয় পায়

Naim Miya

"ফুল থেকে ফল নাম পরিচয় পায় ও ভাই বলি রে তোমায়।। এখন কেনে আলাবুলা প্রশ্ন করে কানাইউল্লা"

Discussion

Public comments for Kolonko Rotailo Go Amar Shyam Kala are available on the discussion page.

View discussion