কল্পনাতে আমার বসত কল্পনাতেই বাড়ি
কল্পনাতে ভালোবাসা কল্পনাতেই আড়ি
কল্পনাতেই গানের মেলা কল্পনাতে সুর
কল্পনাতে তোমার সাথে চলে যাওয়া বহুদূর
কল্পনাকে সাথী করে পথ যখন চলি
তোমার কথা ভেবে ভেবে হারাই চেনাগলি
কল্পনাতে তোমায় গড়ি কল্পনাতে জড়াই
কল্পনাতে তোমায় খুঁজে কল্পনাতেই হারাই
কল্পনাতে ব্যাকুলতা কল্পনাতেই পাওয়া
কল্পনাতে হাতড়ে মরে দূরে দূরে সরে যাওয়া
কল্পনাতে হাতড়ে মরি তোমার ভালোবাসা
কল্পনাতে তোমার কাছে ফিরে ফিরে আসা
Discussion
Public comments for Kolpona are available on the discussion page.
View discussion