নিবীড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কোন সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি ঐ বহুদূরে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখের শহর
আরও দূর বহুদূরের পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে ধুলি ঝড়
দৃষ্টি ছুয়ে যায় কোনো মেঠো পথে
স্তব্ধ ওই সীমানায়
বৃষ্টির শব্দ এসে আমার এই মনকে
বিক্ষুব্ধ করে দায় এই রাতে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
জানালায় অথৈ বাতাস
ছুয়ে যায় আজ আমাকে
অস্থির মন তাই আজ আমার
ঘর ছাড়া এই জীবনটাকে
নিয়ে চলেছি বহুদূর
জানিনা কোথায় থমকে যাবে
Discussion
Public comments for Rater Train are available on the discussion page.
View discussion