কথা ছিল আজ রাতে
আমার বিজন কুসুম ভবনে দেখা হবে তার সাথে ||
আমি বসিয়া গোধূলি লগনে
তাহারই নয়নে রচিতে মাধুরী গাঁথিব তাহারই স্বপনে,
মালাখানি তার গাঁথিনু সোহাগে নিরজনে নিজহাতে ||
তখনো গহন রাত্রি,
শান্ত কূজন পথ নির্জন, ঘরে ফিরে গেছে যাত্রী |
আমি তাহারই স্বপনরথে
চলিনু পুলকে মধু অভিসারে ধূলায় ধূসর পথে—–
এলো না তো হার, স্মৃতিতে শুকায় যে ফুল ফুটিল প্রাতে ||
Discussion
Public comments for Kotha Chilo Aaj Rate are available on the discussion page.
View discussion