কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে Kothay Phiris Porom Shesher Anneshone

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।
অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥

তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,
আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,
তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥

কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে—
পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।

তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,
তার আলো যে সকল পথের ধারে ধারে,
তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥

বাংলিশ/Banglish

Kothay phiris porom shesher anneshone. Ashesh hoye shei to ache ei bhubone. Tari bani du hat baray shishur beshe, Adho bhashay dake tomar buke eshe, Tari chhonwa legeche oi kusumbone. Kothay phiris ghorer loker anneshone-- Por hoye she dey je dekha khone khone. Tar basha-je shokol ghorer bahir-dware, Tar alo je shokol pother dhare dhare, Tahari rup gopon rupe jone jone.

Discussion

Public comments for Kothay Phiris Porom Shesher Anneshone are available on the discussion page.

View discussion