Back to Library
Nostalgic

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে Koto Din Ekshathe Chinu Ghumghore

Rabindranath Tagore

Read Koto Din Ekshathe Chinu Ghumghore in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ।
মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা,
কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে ।

ছিনু সুখে যতদিন দুজনে বিরহহীন
তখন কি জানিতাম ভালোবাসি তোরে !

অবশেষে এ কপাল ভাঙিল যখন,
ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
লইয়া দলিত মন হইনু প্রবাসী—
তখন জানিনু, সখী, কত ভালোবাসি ।।

Read in Banglish
Koto din ekshathe chinu ghumghore, Tobu janitam nako bhalobashi tore. Mone ache chelebela koto je khelechi khela, Kusum tulechi koto duiti achol bhore. Chinu sukhe joto din dujone birhoheen Tokhon ki janitam bhalobashi tore! Obosheshe e kopal bhangilo jokhon, Chelebelakar joto phuralo swopon, Loiya dolito mon hoinu probashi— Tokhon janinu, sokhi, koto bhalobashi.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Sedin Dujone Dulechinu Bone

সেদিন দুজনে দুলেছিনু বনে

Rabindranath Tagore

"সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না"

Nostalgic

Anek Diner Moner Manush

অনেক দিনের মনের মানুষ

Rabindranath Tagore

"অনেক দিনের মনের মানুষ যেন এলে কে কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে ।।"

Romantic

Anek Katha Bolechhilem

অনেক কথা বলেছিলেম

Rabindranath Tagore

"অনেক কথা বলেছিলেম তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে ।। সে কি তোমার মনে আছে"

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Melancholic

Bhora Thak Smritisudhay Bidayero Patrokhani

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি

Rabindranath Tagore

"ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥"

Discussion

Public comments for Koto Din Ekshathe Chinu Ghumghore are available on the discussion page.

View discussion