কৃপা কইরে আইস আসরে গৌরমণি
আমি কোন সাধনে তোমায় পাব সাধনা জানি না।
আমি অতি মুঢ়মতি না জানি ভক্তি স্তুতি হে
পতিতের বন্ধু তুমি দিবায় চরণ তরণী
আমি সাধন ভজন হীন কিসে পাব গৌরচাঁদ হে
গৌর আইস আমার হৃদয় মাঝে ডাকি কাঙালী আমি
ভাইবে রাধারমণ বলে ডাকি গৌরচাঁদ তোমারে
আমি তাই কহিরো প্ৰাণ ভাইরে দয়া করে পার করবায় নি।
Discussion
Public comments for Kripa Koire Aiso Ashore Gourmoni are available on the discussion page.
View discussion