কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে বাইলা ভোমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
চুয়া-চন্দন-ফুলের মালা,
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ দিলায় রাধার গলে,
বাসর হইল উজালা
বাসর হইল উজালা গো,
বাসর হইলো উজালা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ দিলায় রাধার গলে,
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা
দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
নাচে গায় খেলে তারা
কুল ও মানের ভয় রাখে না,
ললিতা আর বিশখা
ললিতা আর বিশখা গো
ললিতা আর বিশখা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
Discussion
Public comments for Krishna Aila Radhar Kunje are available on the discussion page.
View discussion