মধুর মুরলী ধ্বনি কর্ণে লাগিয়াছে
ধ্বনি শুনে উন্মাদিনী আমায় উন্মাদিনী করিয়াছে
কি অমৃতে বাঁশির মাঝে প্রবেশিল হিয়ার মাঝে
মনে লয় যাই গো কাছে কলমানের ভয় কি আছে
গৃহকর্ম না লয় মনে পাগলিনী বাঁশির গানে
আর ধৈর্য মানে না প্রাণে বিষম সঙ্কট ঘটিয়াছে
নতুন বাঁশের নতুন বাঁশি নতুন বয়সের কালাশশী
মনে লয় তার হইতাম দাসী রাধারমণ বলিয়াছে
Discussion
Public comments for Modhur Muroli Dhoni Korne Lagiache are available on the discussion page.
View discussion