রাধার জীবনান্তকালে ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণনাম
জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
রাধার অঙ্গেতে লিখিও কৃষ্ণ নাম।
শতদল তুলসী দিয়ে মালা গাইথা গলে দিও
রাধার সিঁথিমূলে লিখিও কৃষ্ণনাম।
রাই, রাধারমণ বলে, দেহ থইয়া প্ৰাণী চলে
আমার কৃষ্ণ আইনে পুরাও মনের কাম।
Discussion
Public comments for Radhar Jibonanto Kale Lolite Go are available on the discussion page.
View discussion