কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন।।
চক্ষুকৰ্ণ নাসিক্যাদি জ্ঞানেন্দ্ৰিয়গণ
সুপথেতে হয় না রত বাদী ছয় জন।।
এ রূপলাবণ্যধন তনু নিয়ে আপন
যৌবন বারিষার জল নিশির স্বপন।
সাধু শাস্ত্ৰ গুরুবাক্য না হইল যাপন
মন হইল না মনের মতন কহে শ্ৰীরাধারমণ।।
Discussion
Public comments for Krishna Bhojo Na Keno Mon are available on the discussion page.
View discussion