কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
স্বভাব দোষ আর গেল না।
নিষেধ বাধা নাহি মানে প্রবল হইল ছয়জনা।
ছয় দিকে ছয় জনায় টানে নিষেধ মানে না।
আমায় অকুলে ডুবাইয়ে মোরল কুলকিনারা পাইলাম না।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করা উপাসনা।
হরেকৃষ্ণ নাম লইলে ভবা যন্ত্রণা রবে না।
ভাইবে রাধারমণ বলে শুন রে আমার মনা
গুরুর পদে না হইল রতি রইলাম কেন, মরলাম না।
Discussion
Public comments for Krishna Name Amar Mon Keno Mojena are available on the discussion page.
View discussion