কৃষ্ণ পক্ষ কালো পক্ষ
কোন পক্ষতে মধু আছে গো(২)
ও কালো ভ্রমর জানে মধুর মর্ম সইগো
ভ্রমর জানে মধুর মর্ম সইগো
গুবরা পোকা জানে না সইগো
গুবরা পোকা জানে না
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
প্রেম কইরাছেন ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবিগো(২)
ও তারা এক মরনে দুইজন মরে সইগো
এক মরনে দুইজন মরে সইগো
এমন মরে কয়জনা সইগো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
চন্দ্রী দাস আর রজকিনি
তারাই প্রেমের শিরোমনি গো(২)
ও তারা এক মরনে দুইজন মরে সইগো
এক মরনে দুইজন মরে সইগো
এমন মরে কয়জনা সইগো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
ও জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
জলে ডুবি ডুবি বলে ডুবিলাম না
হায়রে মরণ ভয়ে ডুবিনারে
আমি মরণ ভয়ে ডুবিনা
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
ও এমন ভবের নদীতে সই আমি
ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না
ডুব দিলাম না
Discussion
Public comments for Krishno Pokkho are available on the discussion page.
View discussion