তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
এক জনে ছবি আঁকে এক মনে
আরেক জনে বসে বসে রঙ মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
এক জনে সুর তোলে এক তারে
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ঐ আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখ হাত ফস্কে যায়
ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখ
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
মন জান না
তোমার ঘরে বসত করে কজনা
Discussion
Public comments for Tomar Ghore are available on the discussion page.
View discussion