ফজরের নামাজের কালে
ছিলাম আমি ঘুমের ঘোরে
জোহর গেলো আইতে যাইতে
আছর গেলো কামের দায়ে
নামাজ আমার হইলো না আদায়(২)
নামাজ আমি পড়তে পারলাম না
দারুন খান্নাসের দায়ে।
মুগরিবের নামাজের কালে
ছিলাম আমি গোহাইল ঘরে
হাওর থেইকা আইলোনা গাই
বাছুর আমার বান্ধা নাই
এশার নামাজের কালে
বিবি বলেন চাউল ফুরাইছে
ছাইলা মাইয়ার কান্দন শুইনা
কান্দে পাগল দূরবীন সাঁই
নামাজ আমার হইলো না আদায়(২)
Discussion
Public comments for Namaj Amar are available on the discussion page.
View discussion