কুহু কুহু কুহু বলে মহুয়া-বনে।
মাধবী চাঁদ এলে পূব গগনে।
দুলে ওঠে বনান্তে,
আসিলে কে পান্থ,
তব পদধ্বনি অশান্ত হে
শুনি মম মনে।।
বাতায়নে প্রদীপ জ্বালি’
আসা-পথ চাহি,
প্রহর গণি, গান গাহি।
এলে আজি নিশীথে
দেখা দিতে তৃষিতে,
শুনি দশদিশিতে
বাঁশি তব ক্ষণে ক্ষণে।।
Discussion
Public comments for Kuhu Kuhu Kuhu Bole Mohua Bone are available on the discussion page.
View discussion