কুল হারাইলাম সই গো আমার
কুল হারাইলাম বন্ধের কারণে
আমি এখন কলঙ্কিনী
পড়লাম লোকের নিন্দনে।।
কুলের মুখে ছাই দিয়াছি
বন্ধুয়ারে আপন করেছি
তবু সে ছাড়িয়া গেল
বিচ্ছেদ দিল মোর গলনে।।
কী বলিবো প্রাণের যন্ত্রণা
দেখাইতে চাহিলে তাহা কেউ দেখে না
মনে প্রাণে তো সহে না
দুখ পাইতেছি দ্বীগুণে।।
লোকে কয় কলঙ্কিনী আমায়
লোকসমাজে এখন আমার মুখ দেখানো দায়
বন্ধে কী দেখে না আমায়
নাঈম চায় বন্ধুর পানে।।
Discussion
Public comments for Kul Harailam Soi Go Amar are available on the discussion page.
View discussion