Back to Library
Devotional

কুটিল কুপথ ধরিয়া দূরে Kutil Kupoth Dhoriya Dure

Rajanikanta Sen

Read Kutil Kupoth Dhoriya Dure in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

Lyrics

কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে;
তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে,
কিসে ফেলিল যেন গো আবরিয়া।

এই দীর্ঘ প্রবাসে যামিনী,
আমারে ডুবায়ে রাখিল তিমিরে;
আর প্রভাত হল না আঁধারে গেল না
আলোক ছিল না মিহিরে হে;
কবে আসিয়াছি, কেন আসিয়াছি,
কোথা আসিয়াছি, গেছি পাশরিয়া।

আমি তোমারি পতাকা করিয়া লক্ষ্য,
আসিয়াছি গৃহ ছাড়িয়া;
আমায় কন্টক বলে কে লইল টানি,
পাথেয় লইল কাড়িয়া হে;
যদি জাগিতেছে প্রভু, দেখিতেছ,
তবে লয়ে চল আলো বিতরিয়া।

Read in Banglish
Kutil kupoth dhoriya dure soriya achi poriya he; Tobo shanti soudho mongol ketu ar dekhine, Kise felilo jeno go aboriya. Ei dirgho probashe jamini, Amare dubaye rakhilo timire; Ar probhat holo na andhare gelo na Alok chhilo na mihire he; Kobe ashiyachi, keno ashiyachi, Kotha ashiyachi, gechi pashoriya. Ami tomari potaka koriya lokkho, Ashiyachi griho chhadiya; Amay kontok bole ke loilo tani, Patheyo loilo kariya he; Jodi jagitechho probhu, dekhitechho, Tobe loye cholo alo bitoriya.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jodi Prolobhon Majhe Phele Rakho

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

Rajanikanta Sen

"যদি প্রলোভন মাঝে ফেলে রাখ, তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি, দুর্বল এ হৃদয়ে জাগ।।"

Devotional

Jagao Pathike O Je Ghume Acheton

জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন

Rajanikanta Sen

"জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন। বেলা যায়, বহু দুরে পান’নিকেতন।"

Devotional

Tomar Noyoner Aral Hote Chai Ami

তোমার নয়নের আড়াল হতে চাই আমি

Rajanikanta Sen

"তোমার নয়নের আড়াল হতে চাই আমি তোমারি ভবনে করি বাস; তোমারি তো আমি খাই পরি, তবু তোমারেই করি পরিহাস!"

Devotional

Tomari Bhobone Amari Bash

তোমারি ভবনে আমারি বাস

Rajanikanta Sen

"তোমারি ভবনে আমারি বাস, তোমারি পবনে আমারি শ্বাস, তোমারি চরণে আমারি নাশ, জীবনে মরণে করিয়ো দাস।"

Devotional

Tumi Sundar Tai Tomari Bishwa Sundar Shobhamoy

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

Rajanikanta Sen

"তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়, তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়।। তুমি অমৃত-বারিধি, হরি হে, তাই তোমারি ভুবন ভরি-হে-"

Devotional

Ami Dekhechi Jibon Bhore Chahiya Koto

আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত

Rajanikanta Sen

"আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত ; তুমি আমারে যা দাও, সবই তোমারি মত। আকুল হইয়ে মিছে, চেয়ে মরি কত কিযে,"

Discussion

Public comments for Kutil Kupoth Dhoriya Dure are available on the discussion page.

View discussion