লাল রং হয় যেন শুধুই আমার
সে রংই ফিরিয়ে দেবো গো,
তোমাকে আবার।
লালে লাল রং মেখে যাই চলো দুজনে
কি বা এসে যায়,
বলো বললো কি কুজনে।
মায়া মাঠে আলুথালু
মায়া মাঠে আলুথালু সে নিবিড়
মেঘের কোলে ছায়াকে,
ও চাঁদ মনে ধরে রাখো জোছনাকে
মনে ধরে রাখো জোছনাকে।
সামলে থেকো এই আলোতে
আঁধারের চাবি আছে আমার হাতে,
সামলে থেকো এই আলোতে
আঁধারের চাবি আছে আমার হাতে,
সন্ধ্যে হলেই চোখ যায় আকাশে
খোঁজে তারা নাকি খোঁজে তাকে,
ও চাঁদ মনে ধরে রাখো জোছনাকে
মনে ধরে রাখো জোছনাকে।
এ জোছনা বাড়ি ফেরা পথে
এ জোছনা বাড়ি ফেরা পথে
একা ছায়া গায়ে লেগে থাকে সাথে,
লেগে থাকে গন্ধ ঘাড়ে, গালে, ঠোঁটে
হেসে ফেলো তুমি তাই চাঁদ ওঠে,
কারা যেন বলে চাঁদ ওখানেই থাকে
ভুল জানে তারা বলছি তোমাকে।
বেয়ারা চাঁদ রামধনু,
বেয়ারা চাঁদ রামধনু,
সে শুধুই তোমার মুখে থাকে,
ও চাঁদ, দিলে পাড়ি দূরে
যেন মনে পড়ে জোছনাকে,
যেন মনে পড়ে জোছনাকে,
যেন মনে পড়ে জোছনাকে।
ও চাঁদ .. ও চাঁদ..
Discussion
Public comments for Laal Rong are available on the discussion page.
View discussion