ললিতা কহয়ে শুনহে হরি।
দেখে শুনে আর রহিতে নারি।।
শুন শুন ওহে রসিক রাজ।
এই কি তোমার উচিত কাজ।।
উচিত কহিতে কাহার ডর।
কিবা সে আপন কিবা সে পর।।
শিশু কাল হ’তে স্বভাব চুরি।
সে কি পারে রহিতে ধৈর্য্য ধরি।।
এক ঘরে যদি না পোশে তায়।
ঘরে ঘরে ফিরে পায় কি না পায়।।
সোণা লোহা তামা পিতল কি বাছে।
চোরের কি কখন নিবৃত্তি আছে।।
এ রস দ্বিজ চণ্ডীদাস কয়।
চোরের কখন মন শুদ্ধ নয়।।
Discussion
Public comments for Lalita Kohoye Shunohe Hari are available on the discussion page.
View discussion