লোভে লবেনিরে নগরবাসী Lobhe Lobhenire Nagorbasi

লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল।
দেব ঋষি না পায় ধ্যানে, সে ফুল মহাদেবের অনুকুল।

ফুলের মূল যে দেশে, থাকে শূন্য আকাশে
বিন্দুমধ্যে আছে আকাশ, আছে বিন্দু আকাশে
লোভেতে অকুর ফুলের সুদৃঢ় বিশ্বাসে যার বাড়ে মূল।

অতি শুদ্ধ সুনিৰ্মল, ফুলের নাহি টলাটল
সাধু সঙ্গে বাড়ে লতা, পাইলে শ্রবণাদি জল
ফুলের গন্ধে মকরন্দ, রামানন্দ আদি অলিকুল।

কহে শ্ৰীরাধারমণ, সজল উজ্জ্বল বরণ
ফুলের মাঝে বিরাজ করে আনন্দ মদন।
ফুলের মধুসুধাসিন্ধু গৌর নিতাই সুরধনী কুল।

বাংলিশ/Banglish

Lobhe lobhenire nagorbasi bishwashe akasher ek phul. Deb rishi na pay dhyane, se phul mohadeber onukul. Phuler mul je deshe, thake shunyo akashe Bindumodhye ache akash, ache bindu akashe Lobhete okur phuler sudrirho bishwashe jaar bare mul. Oti shuddho sunirmol, phuler nahi tolatol Sadhu songe bare lota, paile shrabonadi jol Phuler gondhe mokorondo, ramanondo adi olikul. Kohe Shriradharaman, sojol ujjwol boron Phuler majhe biraj kore anondo modon. Phuler modhusudhashindhu Gour Nitai surodhoni kul.

Discussion

Public comments for Lobhe Lobhenire Nagorbasi are available on the discussion page.

View discussion