মিছা ভাবের খেলায় রঙ্গ তামাশায় হেলায় দিন
গেল রে মন।।
উত্তারিতে ভবনদী পথের করেছি, কি আয়োজন
এ ধানে কররে যতন স্ত্রীপুত্র ধন দালান কোঠা
টাকা পয়সা যত মিছে আয়োজন।
কে দেখেছ সঙ্গে নিতে, মন রে সূচীর অগ্ৰে এক কণ।।
মিছা জীবন যৌবন গেলে ফিরে আসে নি কখন।
পোষা পাখী উড়ে গেলে পড়ে রবে শুধু তন।।
যে দেশে সে পাখীর বাসা, সে দেশে যাবার আছে কি ধন
হরিনাম নাম নিত্য কর হরি সংকীর্তন।
সাধনের ধন চিন্তামণি ব্রজের মদন মোহন।
শ্ৰীরাধারমণ ভনে হরি নামের মালা কর ধারণ।
Discussion
Public comments for Micha Bhabher Khelay Ronggo Tamashay Helay Din are available on the discussion page.
View discussion