লোকে বলে রাগ নাকি
অনুরাগের আয়না
যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে
আমি তো কারো পানে চাই না ।।
কি আর হবে অঙ্গে ধরে নকল রূপের বায়না
ও রূপ দেখে চোখ ভোলে গো মন ভোলানো যায় না
লোকে বলে চমক দিলে খাঁটি সোনা হয়না
যা বলে বলুক লোকে সে কথা রেখে বুকে
আমি তো মন্দ হতে চাই না ।।
মনের মাঝে ডুব না দিলে মানিক রতন পায় না
নয়ন মুদে না তাকালে আসল চেনা যায় না
লোকে বলে গরব নাকি চিরদিন রয়না
কতো কথা বলে লোকে তারা যে সব নিন্দুকের
আমি তো বলতে কিছু চাই না ।।
Discussion
Public comments for Loke Bole Raag Naki Anurager Ayna are available on the discussion page.
View discussion