ও ললনা, ও ললনা,
ও ললনা, ও ললনা,
তুমি আমার মনটা বুঝো না।
ও ললনা, তোমার সাথে আমার বনে না।
ও ললনা, নাটক বুঝো আবেগ বুঝো না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
তুমি মনে জায়গা দিলা না।
তোমার কাছে ছিলাম আমি ফ্লেক্সিলোড আর টাইমপাশ,
পকেট খালি পাই না তোর সুবাস।
ও ললনা, তোমার সাথে আমার বনে না।
ও ললনা, দেহ দিলা মনটা দিলা না।
টেডি বিয়ার বারবি ডল, আইসক্রিম আর চিকেন বল,
তুমি আমার কম তো খাইলা না।
নিজের বেলায় ষোলআনা, আমার বেলায় চাইর আনা,
ভালোবাসাও জমা রইলো না।
ও ললনা, তোমার সাথে আমার বনে না।
ও ললনা, দেহ দিলা মনটা দিলা না।
বাপের আমি ছোট পোলা, তোমার লাইগা পকেট খোলা,
বাপের ক্যাশে হিসেব মেলে না।
তোমার লাগি কর্য্য মেটে না।
প্রেমসাগরে ডুবায়া দিলা, ঠাই তো মোরে দিলা না,
কন্যা তোমার জবাব হয় না।
ও ললনা, তোমার সাথে আমার বনে না।
ও ললনা, নাটক বুঝো আবেগ বুঝো না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
সেথায় এখন গরু খায় ঘাস।
প্রেমের নামে ছিনিমিনি ভালবাসা ভন্ডামী,
এই নীতি মোর জানা ছিল না।
ও ললনা, তুমি আমার কদর করলা না।
ও ললনা, ভালবাসার মূল্য দিলা না।
ও ললনা, নাটক বুঝো আবেগ বুঝো না।
Discussion
Public comments for Lolona are available on the discussion page.
View discussion