মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লা নাম
নাম জপিতে আর হুঁশ থাকে না, ভুলি সকল কাম।।
লোকে বলে, আল্লাতালায় যায় না না-নাকি পাওয়া;
ও-নাম জপিলে প্রানে কেন বহে দখিন হাওয়া!
ও-নাম জপিলে হিয়ার মাঝে
কেন এত ব্যাথা বাজে,
কে তবে মা আমার বুকে কাঁদে অবিরাম।।
পুরুষরা সব মসজিদে যায়
আমি ঘরে কাঁদি;
কে যেন কয় কানের কাছে-তুই যে আমার বাঁদী
তাই ঘরে রাখি বাঁধি।
মাগো আমার নামাজ রোজা খোদায় ভালোবাসা,
ঐ নাম জপিলেই মিটে আমার বেহেশতের পিয়াসা!
শত ঈদের চাঁদও দিতে নারে আল্লাহ নামের দাম।।
Discussion
Public comments for Ma Go Amay Keno Shikhaili Keno Allah Naam are available on the discussion page.
View discussion