সকাল হল, শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি।
মসজিদে চল দীনের কাজে ভোল দুনিয়াদারি॥
ওজু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি,
সিজদা করে জায়-নামাজে ফেল রে চোখের পানি,
খোদার নামে সারাদিনের কাজ হবে না ভারী॥
নামাজ পড়ে দু-হাত তুলে প্রার্থনা কর তুই,
ফুল-ফসলে ভরে উঠুক সকল চাষির ভুঁই,
সকল লোকের মুখে হউক আল্লার নাম জারি॥
ছেলেমেয়ে সংসার-ভার সঁপে দে আল্লারে,
নবিজির দোওয়া ভিক্ষা কর রে বারে বারে,
তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি॥
Discussion
Public comments for Sokal Holo Shon Re Azan are available on the discussion page.
View discussion