কন্যা রে তোর চোখের কোলে ও..
কন্যা রে তোর চোখের কোলে
উথাল পাথাল বন্যা দোলে,
মন না দিয়ে যাবো কেমন করে।
হুম.. রুপের জোয়ার দুকূল ভাসায়
পরাণ জ্বালাস চোখের ভাষায়,
বুকের চাতাল জুড়ে কদম ঝরে।
ও.. মাঝ দরিয়ার তুফান রে তুই,
আমারে ডোবালি,
কন্যা রে তুই আমায় ফেলে
বল না কোথায় গেলি।
ও ও.. ও কন্যা রে ..
কন্যা রে তোর নূপুর বাজে
চলার পথে সকাল সাঁঝে,
শোনো বোলে ডাকি কেমন করে।
হুম.. বলনা রে তোর কিসের ব্যথা
বল না আমায় গোপন কথা,
চল না নিয়ে আমায় মনের ঘরে।
ও.. মাঝ দরিয়ার তুফান রে তুই,
আমারে ডোবালি,
কন্যারে তুই আমায় ফেলে
বলনা কোথায় গেলি।
এলো চুলে নাইতে যাবি
মনের ভুলে ফুল ফোটাবি,
চুপি চুপি সাড়া দিবি ডাকে ও ও ..
কইবি কথা চোখে চোখে
টের পাবেনা অন্য লোকে,
কার কাছে তোর মনের চাবি থাকে ?
হো কন্যা রে তুই রাধা হলে,
আমি বনমালি ..
ও.. মাঝ দরিয়ার তুফান রে তুই,
আমারে ডোবালি,
কন্যা রে তুই আমায় ফেলে
বল না কোথায় গেলি।
Discussion
Public comments for Kannya Re are available on the discussion page.
View discussion