মহাকালের কোলে এসে
গৌরী হল মহাকালী।
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হল মা-র রূপের ডালি॥
তবু মায়ের রূপ কি হারায়
(সে যে) ছড়িয়ে আছে চন্দ্র-তারায়
মায়ের রূপের আরতি হয়
নিত্য সূর্য-প্রদীপ জ্বালি॥
উমা হল ভৈরবী হায়
বরণ করে ভৈরবেরে,
হেরি শিবের শিরে জাহ্নবীরে
শ্মশানে মশানে ফেরে।
অন্ন দিয়ে ত্রিজগতে
অন্নদা মোর বেড়ায় পথে,
ভিক্ষু শিবের অনুরাগে
ভিক্ষা মাগে রাজদুলালি॥
Discussion
Public comments for Mahakaler Kole Ese Gouri Holo Mahakali are available on the discussion page.
View discussion