ভেঙো না ভেঙো না ধ্যান
হে মম ধ্যানের দেবতা।
পূজা লহো অর্ঘ্য লহো
কোয়ো না কোয়ো না কথা॥
পাষাণ-মুরতি তুমি
পাষাণ হইয়া থাকো,
মন্দির-বেদি হতে
ধরার ধুলায় নেমো নাকো,
তুমিও মাটির মানুষ
বুঝায়ে দিয়ো না ব্যথা॥
সহিব সকলই স্বামী
হেনো হেলা ব্যথা দিয়ো,
সহিব না অপমান
আমার ভালোবাসার, হে প্রিয়!
থাকো তুমি প্রাণের মাঝে
তোমার মন্দির যথা॥
Discussion
Public comments for Vengo Na Vengo Na Dhyan are available on the discussion page.
View discussion