মাছ ভাত খাইলে শুধু
কেউ বাঙালি হয় না
মাছ ভাত খাইলে শুধু
কেউ বাঙালি হয় না
মায়ের গর্ভে জন্ম নিলেই
হয় না মানুষে গোনা।।
মনুষত্ব পাইতে হলে
জোর রাখতে হয় হৃদে বলে
সুশিক্ষিত নম্র ভদ্র হলে মানুষ ভবে সেইজনা।।
জানতে হবে খোদার পরিচয়
সে ভক্তের অন্তরে রয়
মূর্খেরা তার সঙ্গ লয় পন্ডিতে ও চিনে না।।
ইশকুলের বারান্দায় গেলে
পন্ডিত কয় কোন পাগলে
সুশিক্ষিত না হলে পন্ডিত ধরা যায় না।।
দিনহীন নাঈমে বলে
মনমানুষের খোঁজ মিলে
নিজেরে নিজ চিনিলে চিনে তাহা কয়জনা।।
Discussion
Public comments for Manushotto Paite Hole Jor Rakhte Hoy Hride Bole are available on the discussion page.
View discussion