Back to Library
Romantic

মায়া Maya

Kaaktaal

Maya lyrics by Kaaktaal (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Shondha 7 Ta
Release

2024

কণ্ঠশিল্পী
আসিফ ইকবাল অন্তু
ধরণ
আধুনিক
Lyrics

কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত
আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা।

কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
মেঘ সরে যায় মৃদু হাওয়া বয়ে যায়
তাতে অগোচরে মিশে প্রিয় হাস্নাহেনা।

তোমার খোলা চুলে দোলা -মৃদু হাওয়া ছুঁয়ে যাওয়া
ঠোঁটে আলতো কাঁপন – কেটে যায় কতক্ষণ
এই অপারগতার চোখে তাকিয়ে মনের কথা
বলবে না যদি শুধু একটু হাসো…
এই অধমেরে তুমি ভালো একটু বাসো …
মোর কল্পনাতে যত রাত এভাবে আমি একা একা বসে থাকি তুমিও এসো
এই অধমেরে তুমি ভালো একটু বাসো

মোর বুকটা কাঁপে মোর হাতটা কাঁপে
তুমি মেঘপানে একমনে দেখছ কাকে?
মোর শিরদাঁড়াতে শীত গড়িয়ে নামে
তুমি গুনগুন মধু সুরে ডাকছ কাকে?

দেখো আমি এখানে আছি তোমারই পাশে
শত কথা সব ঠোঁটে গিয়ে আটকে আছে।

কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
কেউ এখানে কেউ কেউ এখানে নেইজ
শুধু একা আমি আর চাঁদটা তাকিয়ে থাকে…

Read in Banglish
Keu ekhane keu keu ekhane nei Shudhu tumi ami aar chandta takiye ache Jochona joriye dekho jonaki dekeche koto Akashe jweleche bati hazaro tara. Keu ekhane keu keu ekhane nei Shudhu tumi ami aar chandta takiye ache Megh shore jay mridu hawa boye jay Tate ogochore mishe priyo hasnuhana. Tomar khola chule dola - mridu hawa chuye jawa Thote alto kapon – kete jay kotokhon Ei opargotar chokhe takiye moner kotha Bolbe na jodi shudhu ektu hasho… Ei adhomere tumi bhalo ektu basho … Mor kolponate joto raat ebhabe ami eka eka boshe thaki tumio esho Ei adhomere tumi bhalo ektu basho Mor bukta kape mor hatta kape Tumi meghpane ekmone dekhcho kake? Mor shirdarate sheet goriye name Tumi gungun modhu shure dakcho kake? Dekho ami ekhane achi tomar-i pashe Shoto kotha shob thote giye atke ache. Keu ekhane keu keu ekhane nei Shudhu tumi ami aar chandta takiye ache Keu ekhane keu keu ekhane neij Shudhu eka ami aar chandta takiye thake…

Related songs

More songs you may enjoy.

Melancholic

Prarthona

প্রার্থনা

Kaaktaal

"ঘুমের মাঝে জেগে থাকা স্বপ্ন ভেঙে বাস্তবতা থেকে একটু ভিন্ন পথে দুঃস্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে আরও কিছু স্বপ্নে আবারও তোমার জন্য দুহাত পেতে দাঁড়িয়ে"

Satirical

Proud To Be A Bangali

প্রাউড টু বি আ বাঙালি

Kaaktaal

"একদিন আমার আম্মার বেশে মডার্ন পশ আন্টিরা হেসে বললো বাবা ইংলিশে বলো Whats up!"

Philosophical

Shohosha

সহসা

Kaaktaal

"সহসা হাতের রেখায় পায়ের ছাপে শোনো লক্ষ ছায়াপথ লুকিয়ে"

Protest

Rokto Gorom Matha Thanda

রক্ত গরম মাথা ঠাণ্ডা

Kaaktaal

"আগে শত্রু ছিল ভিনদেশী – কত রক্ত দিয়া মুক্তি আইসে এহন সবাই একদেশী তাও রক্ত ঝরে রাজপথে তোমার… তোমার তোমার হাতের কাগজ কলম- তোমার হাতের বন্দুকের গুলিতে মরে সন্তান তোমার- বন্ধু তোমার কানতাসে-"

Melancholic

Shokaler Bhalolaga

সকালের ভালো লাগা

Kaaktaal

"আহা চাঁদের আলোয় কুয়াশায় ভেজা জল উড়ে যায় আজ রাতের শেষে মন খারাপের ভান পড়ে থাক"

Empowering

Vorosha Ase

ভরসা আসে

Kaaktaal

"যায় দিন ভালো আর আসে দিন কালো বলে কত শত শকুনেরা হাসে আর কাঁদে তারা গুজবে সুযোগ খুঁজে গুষ্টি উদ্ধার করে কারও বিছানাতে ঘুম নাই, কি হবে তার পরে"

Discussion

Public comments for Maya are available on the discussion page.

View discussion