সহসা
হাতের রেখায়
পায়ের ছাপে শোনো
লক্ষ ছায়াপথ লুকিয়ে
পাতার ফাঁকে,আলোর লুকোচুরি
হলদে সবুজ গুনগুনিয়ে
হাতের রেখায়
পায়ের ছাপে শোনো
লক্ষ ছায়াপথ লুকিয়ে
পাতার ফাঁকে,আলোর লুকোচুরি
হলদে সবুজ গুনগুনিয়ে
গাইছে গান,
শোনো ম্রিয়মান
ঝিঁঝিঁ পোকার সুরে নতুন কিছু
সহসা পথের সীমা
ছুটে দূরে বহুদূর
সহসা মাটির বুকে
একটি ফুল।
কখনো আকাশটাকে
ভেবে অতীতের সুবাস,
কখনো অবাক চোখে
বৃষ্টি সুর
তোমাদের মিছিলে বোকা আমি
একটি ভুল
সময়ের জোয়ারে বোকা আমি
শিউলি ফুল।
ভোরের নীলচে আলোয়
আঁধার কাটার হাতছানি
আলতো ছুঁয়ে যাওয়া বাতাসের ছোটাছুটি
লুকিয়ে যাওয়া চাঁদের শেষবেলার কোলাহল
হারিয়ে সব তারারা যেনো দিশেহারা
কেনো দিশেহারা
এই আমি
আগুন নীভে যাবে কবে বলো
তপ্ত রোদের ভেজাচোখে
মেঘের ঘ্রাণে জোনাক জলকেলি
হারানো তারা সব দিশেহারা
কেনো দিশেহারা এই আমি
সহসা পথের সীমানা
ছুটে দূরে বহুদূর
সহসা মাটির বুকে
একটি ফুল।
কখনো আকাশটাকে
ভেবে অতীতের সুবাস,
কখনো অবাক চোখে
বৃষ্টি সুর
তোমাদের মিছিলে বোকা আমি
একটি ভুল
সময়ের জোয়ারে বোকা আমি
শিউলি ফুল।
তোমাদের মিছিলে বোকা আমি
একটি ভুল
সময়ের জোয়ারে বোকা আমি
শিউলি ফুল।
Discussion
Public comments for Shohosha are available on the discussion page.
View discussion