যায় দিন ভালো আর আসে দিন কালো বলে
কত শত শকুনেরা হাসে আর কাঁদে
তারা গুজবে সুযোগ খুঁজে গুষ্টি উদ্ধার করে
কারও বিছানাতে ঘুম নাই, কি হবে তার পরে
বলে ভরসা নাই, বলে ভরসা নাই, ভরসা নাই কে কখন কি করে
ভরসা আছে শুধু ভরসা আছে আমি জানিনা কিসের উপরে।।
যারা ১৫ না না ৫০ বছর প্রতিশ্রুতি দিসে ভাঙসে
জোট বাইন্ধা তারা কইতাসে আর মন দিয়া আপনি শুনতাসেন
যে তাদের ছাড়া উপায় নাকি নাই…
দেখসি তাদের দৌড় কতদূর- গদির লোভে চুদুরবুদুর
কইরা পকেট ভইরা- দেশটা খাইয়া কইবো – পেটটা ভরে নাই
সামনে ঝরে সুন্দর বুলি- পিছে ঘুরলে মারে গুলি
যত তাদের ছল চাতুরি – বুঝে জনগণ
ভাইসব তাইলে এইবার কন
কারে বিশ্বাস করবেন? কারে বিশ্বাস করবেন?
বন্ধুর সাজে শত্রু নাকি যারা শত্রু করতাসে দমন?
তাও কয়
ভরসা নাই, কয় ভরসা নাই, ভরসা নাই নতুনদের তরে
ভরসা আছে শুধু ভরসা আছে শুধু একমাত্র নিজের উপরে।।
হায় হায় হায় হায় হায় হায় কি কয়? এ-তো বড়ই চিন্তার বিষয়
নিজের উপর ভরসা যখন, আপ্নের কাম কোথায়?
ও ভাই, কন না কি করসেন, দেখি আপ্নের কাম কোথায়?
কাটা ঘায়ে নুনের ছিটা- আগুনেতে ঘি ঢাইলা
কি যে উদ্ধার করতে বইসেন- লাগে বড় ভয়।
অনেক ধৈর্য ধরসেন বুঝলাম- আরেকটু ধরেন পারলে
নিজে যা যা করতে পারেন সেইটুক তো করেন।
নাকি কথা কওয়া ছাড়া আপনে পারেন না কিছুই?
তাইলে ভালো কথা কইতে আপনার চুলাকাইতেসে ক্ই?
নাকি খারাপ কথা কওয়া ছাড়া পারেন না কিছুই?
সরকার শুধু লিডার না ভাই – সরকার হইল আমরা সবাই
যার যার কাজ ঠিকমত করলে – কে করবে ক্ষতি?
রাস্তায় কত ছাত্র জনতা- দেখাইতেসে তাদের ক্ষমতা
একদিনে সব ঠিক হইবনা- অনেক কাজ বাকি
এতদিন কে কোথায় ছিল? ডাকাত আইসা মিলায় দিল
আমার তোমার সবার বন্ধু আর প্রতিবেশি
দেখবেন আরও কত কি…
দাবি দাওয়া অনেক জানি – পূরণ যদি নিজেরাই করি?
সবাই মিললে সবই হইবো – শুরু তো করি
কিছু নাইলে কথায় বড়- ন্যায্য কাজে হাত গুটানো
বন্ধুর মত দ্যাখতে আসল শত্রু চিনা যায়। ও ভাই শত্রু চিনা যায়…
তাদের
ভরসা নাই, কোন ভরসা নাই, ভরসা নাই তারা পল্টি মারে
ভরসা আছে শুধু ভরসা আছে যারা কথা কম কাজ বেশি করে।।
কইসি ধৈর্য ধরেন, কাম আসে- যাবেন যার যার অফিসে
উলটা পালটা অর্ডার আইলে- করবেন না কাম শোপিসের
দুর্নীতিটা বাদ দেন এইবার- সময় আসল নীতি ধরবার
মাইনষের ক্ষতি করলে সেইটা নিজের হইয়া যায়।
সবাই মিলে কামে লাগেন, অধিকারের কথা বলেন
কথার সাথে কাজ মিলান আর হাতের সাথে হাত
তারপর
যার যার জায়গায় চর্চা করেন আসল সম্প্রীতি।
দেশটা স্বাধীন হইল মাত্র- দেশ গড়া বাকি- কিন্তু
যাত্রা শুরুর আগেই পথে শত্রু কুচক্রী।
তাদের ভরসা নাই ভাই ভরসা নাই কোন ভরসা নাই- কখন কি করে
ভরসা আছে শুধু ভরসা আছে এই জনগণ ভালো মন্দ বুঝে।
ভরসা নাই, কোন ভরসা নাই, ভরসা নাই যারা পল্টি মারে
ভরসা আছে শুধু ভরসা আছে যারা কথা কম কাজ বেশি করে।।
ভরসা নাই ভাই ভরসা নাই কোন ভরসা নাই- যারা শান্তি চায়না
ভরসা আছে শুধু ভরসা আছে যারা রক্ত গরম মাথা ঠান্ডা!
বলো ভরসা আছে শুধু ভরসা আছে আমার ভরসা আছে তবু ভরসা আছে
ভরসা আছে তবু ভরসা আছে এই দেশের সবার মঙ্গল হবে।
Discussion
Public comments for Vorosha Ase are available on the discussion page.
View discussion