Back to Library
Patriotic

মায়ের দেওয়া মোটা কাপড় Mayer Deoya Mota Kapor

Rajanikanta Sen

Mayer Deoya Mota Kapor lyrics by Rajanikanta Sen (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই ;
দীন-দুঃখিনী মা য়ে তোদের
তার বেশী আর সাধ্য নাই |

ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দেখতে পাই ;
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
পরের দোরে ভিক্ষা চাই |

ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই ;
তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,
কিনে কল্লি ঘর বোঝাই |

আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক’রব ভাই ;
পরের জিনিষ কিনবো না, যদি
মায়ের ঘরের জিনিষ পাই |

Read in Banglish
Mayer deoya mota kapor Mathay tule ne re bhai ; Din-dukhini ma ye toder Tar beshi ar saddhyo nai | Oi mota sutor songe, mayer Opar sneho dekhte pai ; Amra, emni pashan, tai phele oi Porer dore bhikkha chai | Oi dukhi mayer ghore, toder Sobar prochur onno nai ; Tobu, tai beche kach, saban moja, Kine kolli ghor bojhai | Ayre amra mayer name Ei protigga korbo bhai ; Porer jinish kinbo na, jodi Mayer ghorer jinish pai |

Related songs

More songs you may enjoy.

Inspirational

Moh Rajani Bhor Hoilo Jago Nagarbasi

মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী

Rajanikanta Sen

"মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী। পূর্ব গগনে সূর্য কিরণ, দুঃখ তিমির নাশি।। আর্য্য কীর্তি-মধুর গান বিহগ ঢালিছে অমিয়-প্রাণ"

Inspiring

Mukto Praner Dipto Basona

মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা

Rajanikanta Sen

"মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা তৃপ্ত করিবে কে? বদ্ধ বিহগে মুক্ত করিয়া ঊর্ধ্বে ধরিবে কে।।"

Patriotic

Amra Nehat Gorib

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট

Rajanikanta Sen

"আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট ; তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো || জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ; বিদেশে না যায় ভাই গোলারি ধান ;"

Patriotic

Shyamal Shoshsho Bhora

শ্যামল-শস্য ভরা

Rajanikanta Sen

"শ্যামল-শস্য ভরা চির শান্তিবিরাজিত, পুন্যময়ী; ফল-ফুল-পূরিত; নিত্য সুশোভিত; যমুনা সরস্বতী গঙ্গা বিরাজিত।"

Devotional

Timir Nashini Ma Amar

তিমির নাশিনী মা আমার

Rajanikanta Sen

"তিমির নাশিনী মা আমার- হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি চিন্ময়ী মূরতি অখিল আধার।।"

Romantic

Sakhire Morome Poroshe Tari Gaan

সখিরে মরমে পরশে তারি গান

Rajanikanta Sen

"সখিরে মরমে পরশে তারি গান। অধীর আকুল করে প্রাণ।।"

Discussion

Public comments for Mayer Deoya Mota Kapor are available on the discussion page.

View discussion